রবিবার, ২৮ জুন ২০২৬

কওমী মাদরাসায় জঙ্গি সৃষ্টি হতে পারে না : হাটহাজারী মাদরাসায় স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

“যখন জঙ্গি নিয়ে সারা দেশে তোলপাড় ছিল তখন সবাই বলেছে কওমী মাদরাসাগুলো থেকে জঙ্গি সৃষ্টি হয়। তখন আমরা দাঁড়িয়ে বলেছিলাম, কওমী মাদরাসা শুধু ইসলাম ও দ্বীনি শিক্ষা দেয়। এখানে কোনোদিন জঙ্গি সৃষ্টি হতে পারে না।”

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন সরকার পরিচালিত হবে ততদিন এদেশের কোনো কোমলমতি শিশু শিক্ষার্থীর একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নুরানী মাদরাসা বন্ধ হবে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কওমী মাদরাসার সাথে সরকারের কোনো বিরোধ নেই। কওমী অন্তর্ভুক্ত বেফাক ও হায়াতুল উলইয়া বোর্ডের কোনো সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করেনি,করবেও না। সরকারের পক্ষ থেকে শুধু বলা হয় কী কী কিতাব পড়ানো হয় সেগুলো জানাতে। কেননা দেশে-বিদেশে অনেক স্থানে সরকারকে এ বিষয়গুলো সম্পর্কে তুলে ধরতে হয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে এসে হাটহাজারী মাদরাসা মসজিদে আছরের নামাজ আদায় করেন। পরে হেফাজতের আমীর মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহ)-এর কবর জিয়ারত করেন।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমার অনেক দিনের ইচ্ছা ছিল হাটহাজারীতে আল্লামা শফী (রহ)-এর কবর জিয়ারত করার। সেই সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন তাই আজকে ছুটে এসেছি।”

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মাদ ফখরুজ্জামান,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, ডিআইজি (পলিটিক্যাল) নাসিউল ইসলাম, এসপি এস এম শফিউল্লা, উপজেলা নিবাহী অফিসার মো. শাহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ওসি রুহুল আমীন সবুজ, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ মাদরাসার ছাত্র শিক্ষকবৃন্দ। পরে মাদরাসায় সকলের সাথে তিনি ইফতারে অংশ নেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...