শনিবার, ২০ জুন ২০২৬

আগামী নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের আইআরআইকে স্বাগত জানালো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি অলাভজনক সংস্থা। বিশ্বজুড়ে গণতন্ত্র, রাজনীতিতে সবার অংশগ্রহণ, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং মুক্তচিন্তার চর্চাকে সহায়তা দেয় তারা।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ওয়াশিংটনের স্থানীয় সময় গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এ কে আব্দুল মোমেন। সেখানে আলোচনায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, ওয়াশিংটন সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী আইআরআইয়ের এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট, নির্বাচনী প্রক্রিয়া এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন। আইআরআই কর্মকর্তারা বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে তাঁদের আগ্রহের কথা প্রকাশ করেন, যাকে পররাষ্ট্রমন্ত্রী আন্তরিকভাবে স্বাগত জানান।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...