শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগাং নিউ সিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং নিউ সিটির নতুন কমিটির অভিষেক ও ইফাতার মাহফিল নগরীর হোটেল রেডিসন ব্ল’ তে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

লায়ন্সক্লাব অব চিটাগাং নিউ সিটির সভাপতি লায়ন আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন কামরুল হাছান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর ইলেক্ট লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, কনভেনশন চেয়ারম্যান লায়ন তারেক কামাল, নিউ সিটি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবুল কাশেম এমজেএফ, একেএম শামসুজ্জামান, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন আরিফ আহমেদ, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী। অনুষ্ঠানে আনুগত্যের শপথ পাঠ করান ক্লাবের সেক্রেটারী ইলেক্টলায়ন হোসাইন আকতার রাফি।

প্রধান অতিথির বক্তব্যে এ সময় জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ বলেন, রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সবাইকে সংযমী ও সেবাধর্মী হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সেবাকার্যক্রম গতিশীল করতে অভ্যন্তরীণ যোগাযোগ ও ভালবাসা বাড়াতে হবে। সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবাইকে উদার হস্ত হতে হবে।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন নুরুল আলম, জোন চেয়ারপার্সন মির্জা মোহাম্মদ জাহিদ হোসেন, লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লায়ন আবু নাছের রনি।

অনুষ্ঠানে ক্লাবের আগামী সেবা বর্ষের সেক্রেটারী লায়ন হোসাইন আকতার রাফি, ক্লাব সদস্য আশিয়া ইউপি চেয়ারম্যান লায়ন এম.এ.হাশেম, লায়ন আরফানুর রহমান সুমন, লায়ন জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...