সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজ চৈত্রসংক্রান্তি, ১৪২৯ বঙ্গাব্দের শেষ দিন

- Advertisement -
Single page 1st Paragraph

সংক্রান্তি মানে মাসের শেষ। চৈত্র মাসের সঙ্গে আজ ১৪২৯ বঙ্গাব্দেরও শেষ দিন। বসন্তের এই বিদায়ক্ষণে দেশজুড়ে এখন গ্রীষ্মের প্রখর উত্তাপ। এরই মধ্যে চলছে নতুন বছরকে স্বাগত জানানোর পালা, যার প্রধান অনুষঙ্গ রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণের আয়োজন আর চারুকলা ইনস্টিটিউটের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

বর্ষপঞ্জির শেষ দিন হিসেবে চৈত্রসংক্রান্তি বাঙালির জীবনে এক বিশেষ দিন। কৃষি সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ এই দিনটি বাঙালিদের অনেকেই স্নান, দান, ব্রত, আচার ও বিশেষ খাবার গ্রহণের মাধ্যমে উদযাপন করে। কারণ চৈত্রসংক্রান্তি অনেকাংশে এক ধর্মীয় পর্বও। বছরের এই সব শেষ দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে। এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব-অনুষ্ঠান ও মেলা হয়। তবে পরের দিনের নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালির।

বছরের বিদায়বেলায় আগের বছরের সব গ্লানি, ব্যর্থতা, রোগ-শোক, বালা-মুসিবত থেকে মুক্তির প্রত্যাশা থাকে সবার। মনে থাকে নতুন বছরে সুখ-শান্তি, সচ্ছলতা ও নির্ঝঞ্ঝাট জীবনের আশা। এই ভাবনা থেকেই কৃষিভিত্তিক এই জনপদের চৈত্রসংক্রান্তির আচার-অনুষ্ঠানের উদ্ভব। ফাল্গুনের পর বসন্তের মৃদুমন্দ হাওয়া চৈত্রে এসে বদলে যেতে থাকে। চৈত্রের দহনের প্রখরতা আরো বেড়ে যায় গ্রীষ্মে। ঝড়ঝঞ্ঝা আর কালবৈশাখীর দাপট তীব্র হয়। এসব থেকে রক্ষা পেতে প্রকৃতির স্তুতির আয়োজন করাই চৈত্রসংক্রান্তির লোকাচারের মূল ভাবনা।

কালের প্রবাহে চৈত্রসংক্রান্তি পালনের লোকজ রীতিগুলোর বেশির ভাগই টিকে না থাকলেও এখনো গ্রামাঞ্চলে মেলা বসে। চৈত্রসংক্রান্তির প্রধান উৎসব চড়ক। এর সঙ্গে চলে গাজনের মেলা। সনাতন বিশ্বাস অনুযায়ী, চৈত্রের শুরু থেকে বর্ষা পর্যন্ত সূর্যের যে প্রখর উত্তাপ তা প্রশমিত হয় গাজনের স্তুতিতে। সংক্রান্তির আরেক প্রধান আয়োজন হলো চড়ক। চৈত্র মাসজুড়ে উপবাস, ভিক্ষান্নভোজন প্রভৃতি নিয়ম পালন করার পর সংক্রান্তির দিন বড়শি গাঁথা অবস্থায় চড়কগাছে (উঁচু করে পোঁতা কাঠে) ঘোরার মতো কষ্টসাধ্য দৈহিক কলাকৌশল দেখানো হয়। দেশের হিন্দুপ্রধান অঞ্চলে যুগ যুগ ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে একসময় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল ইত্যাদি অঞ্চলে এই মেলা বেশি বসত। এখন তা কমে এসেছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...