মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জঙ্গি হুমকি নেই, আতঙ্ক ছড়াতে চিঠি: র‌্যাব ডিজি

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে চিঠি আসলেও কোনো জঙ্গি হামলার হুমকি নেই। আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো পক্ষ এটি করতে পারে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে পয়লা বৈশাখের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পয়লা বৈশাখে কোনো জঙ্গি হামলার হুমকি নেই। মঙ্গল শোভাযাত্রায় হুমকি দিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তা তৃতীয় কোনো পক্ষের কাজ। আমরা সেটি নিয়ে তদন্ত করছি। তদন্তে আশা করি চিঠি বা এটা কারা দিয়েছে তা বেরিয়ে আসবে। তবে পয়লা বৈশাখে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। রমনার বটমূলসহ আশপাশের এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়েছে। অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুরো এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনাসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া যেকোনো অদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড রয়েছে।

এম খুরশিদ হোসেন বলেন, সারাদেশে নববর্ষের উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল ও সিসিটিভি মনিটরিং রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছেন। এছাড়া যেকোনো হামলার ঘটনা মোকাবিলায় র‌্যাবের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। নাশকতার কোনো ঘটনা মোকাবিলায় র‌্যাবের টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার তথ্য নেই। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে আমরা প্রস্তুত রয়েছি। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যেকোনো গুজব ঠেকাতে আমাদের সাইবার মনিটরিং অব্যাহত রয়েছে। নববর্ষ উপলক্ষে আগত মহিলাদের ইভটিজিং করার ঘটনা প্রতিরোধে র‌্যাবের বিশেষ ব্যবস্থা রয়েছে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...