শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উত্তর হালিশহরে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আজ বড় পোল কিংস পার্ক কমিউনিটি সেন্টারে এক সভা সংগঠনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জালাল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য একে এম বেলায়েত হোসেন।

এসময় সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নগর যুবলীগ সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ, মহিলা কাউন্সিলার হুরে আরা বিউটি, নগর যুবলীগের সাবেক সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি চৌধুরী, ইউনিট আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে মোহাম্মদ বেলাল মিয়া, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ আমিন, মোহাম্মদ নুরুজ্জামান, নগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, বাবুল দাশ বাবলু, ফরিদুল আলম, মন্জুরুল আলম রিমু, মোহাম্মদ বাবুল হক, আবিদ আহমেদ, শাহেদুল ইসলাম শাহেদ, তারেক হোসেন, মহিউদ্দিন রেজা মিন্টু, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে দ্বিমুখি ষড়যন্ত্র চলে। তার মধ্যে জামায়াত-শিবির চক্রের সাথে আঁতাত করে একটি পক্ষ। অপর পক্ষটি হলো সুশীল সমাজের প্রতিনিধির একটি অংশ, যারা সম্রাজ্যবাদের এদেশীয় এজেন্ট। দুই পক্ষই একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। আলোচনা সভা শেষে উপস্থিত নারী-পুরুষের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...