শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ইফতার মাহফিল

- Advertisement -
Single page 1st Paragraph

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ বলেছেন, ধর্মীয় বিধি নিষেধ মানা যার যার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়। কিন্তু সামাজিক বিধি নিষেধ মেনে চলা একজন বান্দার সাথে অন্য বান্দার মধ্যকার বিষয়। অন্য কথায় ইসলামিক নীতিমালা যদি মুসলমানরা নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ না করে, মুসলিম সমাজ দুর্নীতিতে ছেয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ হবে অসম্মানজনক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এ অধ্যাপক আরো বলেন, ইসলাম ধর্ম মানে শুধু নামাজ রোজা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং অন্যের সাথে মোয়ামালাত আর মোয়াশারাতের বিষয়। নামাজ পড়া, রোজা রাখা আর কপালে দাগওয়ালা মানুষও আল্লাহর চোখে একজন মোনাফেক হতে পারে। মহানবী (স.)-এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, “আসল সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা, যারা কেয়ামতের দিন রোজা, নামাজ, অনেক হজ্জ্ব, দান খয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ দখল, অন্যদের হক না দেয়া, মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান্নামে যাবে।” রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি প্রধান আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন।

সোমাবার(১১ এপ্রিল) বিকেল ৫টায় স্থানীয় পিটস্টপ রেস্টুরেন্টে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট এ,কে, এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও প্রেসিডেন্ট ইলেক্ট নাসিমা আখতারের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী কে এম সাদুল্লা চিশতী, ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ.আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি মির্জা মুনিরুল হক,রোটারিয়ান পিপি মোঃ শহিদুল্লাহ,রোটারিয়ান খন্দকার রফিকুজ্জামান, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান বৃজেট ডায়েস প্রমুখ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মদিনা ইসলামি মিশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. নিজাম উদ্দিন আশরাফী। ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট নাসিমা আখতারের সৌজন্যে এ আয়োজনে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং ইস্টের সভাপতিসহ সদস্যরা এবং সকল সদস্যের পরিবারও উপস্থিত ছিলেন। আগামী ১৪ এপ্রিল বিকেল ৫ টায় ক্লাবের ৮৮১ তম পাক্ষিক সভা এবং উপলব্ধি’র সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার আয়োজন রোটারিয়ান রাকিবুল ইসলাম ও হাসিনা আক্তার দম্পতির সৌজন্যে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...