শনিবার, ১ আগস্ট ২০২৬

পাহাড়তলীতে হত্যাসহ ৬ মামলার আসামি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর বিটাক বাজারের বাইন্যাপাড়ার মুখে অবস্থান নিয়েছিল পুলিশের মোবাইল টিম। এসময় এক ব্যক্তি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে পালানোর কারণ জানতে চাইলে কোন সন্তোষ জনক জবাব দিতে পারেনি ওই ব্যক্তি।

পরবর্তীতে তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার বিরুদ্ধে কক্সবাজারের পেকুয়া থানায় একাধিক মামলা আছে। তার নাম গিয়াস উদ্দিন খোকন (৩৫)। সে পেকুয়ার খুইন্যার ডিপো এলাকার ফরিদুল আলম প্রকাশ বাদশার ছেলে।

সোমবার তাকে আটকের পর পেকুয়া থানায় যোগাযোগ করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। যোগাযোগে পর তিনি জানতে পারেন আটকৃত ব্যক্তি গিয়াস উদ্দিন খোকনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক মামলাসহ মোট ছয়টি মামলা আছে। এর মধ্য একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে।

তাছাড়া অন্য আরো একটি মামলার পালাতক আসামি সে। এসব বিষয় নিশ্চিত করেন ওসি মোস্তাফিজুর রহমান। পরবর্তীতে পেকুয়া থানার অধিযাচন পত্র (এক থানা থেকে অন্য থানায় সহযোগিতা নেওয়ার জন্য যে পত্র) মূলে আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...