শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে পিএইচপি ফ্যামিলির কোটি টাকা অনুদান

- Advertisement -
Single page 1st Paragraph

কিডনি রোগের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে এক কোটি টাকা অনুদান দিয়েছে পিএইচপি ফ্যামিলি।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নগরের খুলশীর পিএইচপি হাউসে কিডনি ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ডা. মইনুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ডা. ইমরান বিন ইউনুস, ডা. আবুল কাশেম। পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও মোহম্মদ আকতার পারভেজ।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী মঈনউদ্দীন আশরাফী।

সমাজসেবায় একুশে পদক পাওয়া সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি অতি সাধারণ মানুষ। চট্টগ্রামে এসেছি ১০০ টাকা নিয়ে। আমার এখন যা আছে সব আল্লাহর দেওয়া। আমি মানুষ ১০০ টাকার। আমি সন্তানদের সেভাবে লালন পালন করার চেষ্টা করেছি। আমি এবং আমার সন্তানদের পক্ষ থেকে কিডনি ফাউন্ডেশনের জন্য এই ক্ষুদ্র নিবেদন আপনারা দয়া করে গ্রহণ করবেন। আমরা একসঙ্গে আরও কাজ করবো। ইনশাআল্লাহ।

দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন মানুষ আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে অনেক কাজ সহজ করে দিয়েছেন। তিনি অর্থবিত্ত নিজের কাছে রেখে দেন না। চট্টগ্রামের অনেক লোকের কাছে অনেক পয়সা আছে। কিন্তু মানুষের সেবায় দান করার মানসিকতা সবার নেই। সুফি মিজান সাহেব মনে করেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইবাদত। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন, পাশে থাকেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...