বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

কাস্টমসের পুঁতে ফেলা নষ্ট পণ্য তুলে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৫

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কাস্টমসের মোয়াদোত্তীর্ণ ও নষ্ট হওয়া মালামাল মাটি খুঁড়ে বের করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় তাদের আরও এক সদস্য পালিয়ে গেছে। পরে তাদের কাছ থেকে ৬০ বস্তা মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া পণ্য বিক্রির ২ লাখ টাকাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- নজরুল ইসলাম লিটন (২৬), সুজন কান্তি দে (৩৫), গিয়াস উদ্দিন (৩৪), মো. ইউসুফ (৩৫) ও আশরাফুল ইসলাম রনি (৩০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বলেন, গোপন তথ্যে জানতে পারি, কিছু লোক আবর্জনার স্তূপের মাটি খুঁড়ে কিছু মালামাল ট্রাকে তুলছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বন্দর থানার আনন্দবাজার ডাম্পিং ইয়ার্ড থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের আরও এক সদস্য পালিয়ে যায়। এছাড়া তাদের কাছ থেকে পণ্য বোঝাই ৬০টি বস্তাসহ একটি ট্রাকও জব্দ করা হয়, যা ছয় মাস আগে কাস্টমস কর্তৃপক্ষ মাটিতে পুঁতে ফেলেছিল।

তিনি আরও বলেন, ‘কাস্টমস কর্তৃপক্ষ গত বছরের সেপ্টম্বরে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষদ্ধ বিভিন্ন ধরনের ফল, পেঁয়াজ, ফিশ ফিড, ফ্রোজেন ফিড ধ্বংস করে আনন্দবাজার ডাম্পিং ইয়ার্ডে পুঁতে ফেলে। সকালে চক্রের সদস্যরা মাটি খুঁড়ে মালামাল বের করে সীতাকুণ্ডে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তুলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এই চক্রটি গত বছরের নভেম্বরেও পুলিশের হাতে ধরা পড়েছিল।’

ওসি আরও বলেন, যেখানে এসব পণ্য পুঁতে ফেলা হয়েছিল সে ভূমিটির মালিক আব্দুল মান্নান। তিনি মূলত এই চক্রটির হোতা। কাস্টমস কর্তৃপক্ষ তার কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে পণ্যগুলো সেখানে পুঁতে ফেলেছিল। যেহেতু ভূমির মালিক তিনি, তাই তার সময়মতো তিনি এসব পণ্য তুলে সীতাকুণ্ডে নিয়ে যেতেন। যেখান থেকে সেসব পণ্য বাজারজাত করা হতো। এর আগেও কাস্টমস কর্তৃপক্ষের পুঁতে ফেলা মালামাল চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সোমবারও তার লোকজন পচা মালামালগুলো ট্রাক ভর্তি করছিল সীতাকুণ্ডে নিয়ে যাবার জন্য।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...