শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিশ্বে করোনা পরিস্থিতি

আরো ১৫০ মৃত্যু, কমেছে শনাক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৫০ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ৭৮৬ জন।

মঙ্গলবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রোমানিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৬ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬২২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫২ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৪৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ২৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। লেবাননে আক্রান্ত হয়েছে ২৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৫৭৫ জন। আর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৮ হাজার ২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...