শনিবার, ১৮ জুলাই ২০২৬

মার্কেট, শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ বলেছেন, শহরের মার্কেট ও শপিংমলগুলোতে নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কারওয়ান বাজারে বসুন্ধরা শপিংমল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি শহরের সব মার্কেট ও শপিংমলে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আইজিপি বলেন, জনগণ যাতে নির্বিঘেœ ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে তিনি নগরীর মার্কেট ও শপিংমলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ট্রাফিক বিভাগ ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে, অতিরিক্ত কমিশনাররাও ইফতার পর্যন্ত সড়কে অবস্থান করছেন।
তিনি বলেন, ডিএমপি কমিশনার সড়কে কর্তব্যরত বাহিনীকে নিয়ে ইফতার করছেন।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মো: আতিকুল ইসলাম, সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো: আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো: হারুন-অর-রশিদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।
পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের মার্কেট, শপিংমল ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।
আইজিপি বলেন, “পহেলা বৈশাখ নিয়ে আমরা এখনো কোনো হুমকি পাইনি। তবে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।”

এই বিভাগের সব খবর

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে।...

বন্যার কারণ নিয়ে সমন্বিত তদন্ত চলছে, ভবিষ্যত ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়া হবে : অর্থমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে। কোথাও রেললাইন, কোথাও অপরিকল্পিত...

কাস্টমস সার্ভার হ্যাক করে বন্দর থেকে মাল খালাসের চেষ্টা

কাস্টমসের নথিপত্র জালিয়াতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন কাস্টমস সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশি মদ ও...

সর্বশেষ

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ...

বন্যার কারণ নিয়ে সমন্বিত তদন্ত চলছে, ভবিষ্যত ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়া হবে : অর্থমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা...

কাস্টমস সার্ভার হ্যাক করে বন্দর থেকে মাল খালাসের চেষ্টা

কাস্টমসের নথিপত্র জালিয়াতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন...

চট্টগ্রামে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ...

জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...