বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নারায়ণগঞ্জে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান দুই জন আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

জানা যায় গ্রেপ্তার আসামীদের সাথে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিমের পূর্ব হইতে বিরোধ ছিল। জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে গত  ৩ এপ্রিল ২০২৩ তারিখ সকালে আসামীরা ভিকটিম এর মেয়েকে মারধর করে এবং দুপুরে ভিকটিম মসজিদে যাওয়ার সময় রাস্তায় প্রতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। গুরুতর আঘাতপ্রাপ্ত ভিকটিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত হত্যা মামলা করেন।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সদর কোম্পানি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে নৃশংস এই হত্যার সাথে জড়িত পলাতক আসমী ১। আবু সায়েম (৪২), পিতা-মৃত আতাউর রহমান, ২। সাথী বেগম (৩৫), স্বামী- আবু সায়েম, উভয় সাং-নয়নাবাদ, পোঃ নয়নাবাদ, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জদ্বয়’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে সোমাবার(১০এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাজীরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীদ্বয়’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অফিসার ইনচার্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...