শনিবার, ২০ জুন ২০২৬

করোনার প্রকোপে ভারতের বিভিন্ন রাজ্যে মাস্ক পরায় কড়াকড়ি

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের বিভিন্ন রাজ্য ও এলাকায় আবারও করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরে দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আবারও মাস্ক পরা বাধ্যমূলক করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। খবর

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভ্যারিয়েন্টটির নাম এক্সবিবি.১.১৬।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া চলতি সপ্তাহের শুরুতে একটি পর্যালোচনা সভা করেছেন এবং রাজ্যগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

করোনা মহামারির সম্ভাব্য চতুর্থ ঢেউ সামলাতে প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই মন্ত্রী বলেন, ‘করোনার সর্বশেষ ধাক্কাটি ছিল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর। এবার প্রকোপ বাড়াচ্ছে এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্ট। তবে এটি অতটা ভয়াবহ নয়।’

প্রতিবেদনে বলা হয়, ভারতের হরিয়ানা, কেরালা, পুদুচেরি ও উত্তরপ্রদেশ রাজ্যে জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যমূলক করাসহ বিভিন্ন বিধিনিষেধ ও ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ দিকে দিল্লির হাসপাতাল, পলিক্লিনিক ও ডিসপেনসারিগুলোকে টেস্টের সংখ্যা বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া দেশজুড়ে করোনা মোকাবিলায় গৃহীত প্রস্তুতি পর্যালোচনা করতে বলা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে করোনার নতুন ভ্যারিয়েন্টটির প্রকোপ বাড়তে পারে। তবে আতঙ্কের কিছু নেই। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...