শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর অনন্য উদ্যোগ

 ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার

- Advertisement -
Single page 1st Paragraph

‘দ্রব্যমূল্যের বাজারে সামান্য টাকা রোজগারে যখন গলদঘর্ম অবস্থা ঠিক তেমনি দুঃসময়ে হঠাৎ পাওয়া ১ হাজার টাকার কড়কড়ে নোটে তুমুল কৃতজ্ঞতায় যেনো নুয়ে পড়লো গ্রামের সহজ সরল মানুষগুলি। রাউজানে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার মিলনায়তনে’ ছলাৎ ছলাৎ সুখের ঢেউ যেনো আচড়ে পড়ছিলো।’ রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর অনন্য উদ্যোগে ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার আয়োজনকে এভাবেই মূল্যায়ন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও ’৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী কণ্ঠ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বর্তমানে তেলা মাথায় তেল দেয়ার প্রতিযোগিতাকালে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে ভাবনায় রাখার জন্যে রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টকে ধন্যনাদ ও কৃতজ্ঞতা জানান।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ৮ এপ্রিল রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বেলা ১২টায় এ অনিন্দ্য আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চলনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোঃ শহিদুল্লাহ, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান বৃজেট ডায়েস, স্থানীয় ঈদগাঁ পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ শওকত নোমান, সমাজসেবী ঈসা খাঁ, লোকমান হোসেন, মফিজ মেম্বার, নজরুল ইসলাম, সালামত আলী, শওকত আল-আমিন, শওকত হাফেজ, নোমান তালুকি, আজাদ হোসেন, যুবনেতা আরিফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ক্লাবের ৮৮০ তম সভায় রাউজানে ১’শ পরিবারকে ১ হাজার টাকার ঈদ উপহার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো এবং আগামী ১৪ এপ্রিল উপলব্ধি’র সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পহেলা বৈশাখ উদযাপন ও ইফতার বিতরণের কর্মসূচি রয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...