বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাউজান পাঁচশতাধিক পরিবার পেলেন শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে পাঁচশতাধিক পরিবার পেলেন পেলেন শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার।

৮ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার প্রাঙ্গণে এই ঈদ উপহার প্রদান করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ২০১৬ এর শ্রেষ্ঠ তরুণ করদাতা প্রবাসী ব্যবসায়ী শেখ নবীর পৃষ্ঠপোষকতায় এই উপহারের মধ্যে ছিল ৩৫০ পরিবারকে এক বস্তা চাল, ১ লিটার সয়াবিন তেল, একটি করে লুঙ্গি, ২শত পরিবারকে ৪ কেজি করে চাল, এতিমখানা শিক্ষার্থীদের নগদ অর্থ, ৮টি মসজিদের মুয়াজ্জিনদের লুঙ্গি ও নগদ অর্থ।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।

ঈমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি. এম. হাছান নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দোস্ত মোহাম্মদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত কামরুল ইসলাম তালুকদার জনি, ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সালাউদ্দিন, আব্দুল্লাহ আল জাবেদ, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ কর্মী হৃদয় তালুকদার, মো. রানা প্রমুখ। উল্লেখ্য, শেখ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন হতে প্রতিবছর রমজানে অসহায় ও দুস্থদের ইফতার সামগ্রী ও চালের বস্তা বিতরণ, করোনায় খাদ্য সামগ্রী বিতরণ, বিবাহ অনুদান, চিকিৎসা সহায়তাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...