শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় মসজিদে মাসব্যাপী সৌহার্দ্যের ইফতার

- Advertisement -
Single page 1st Paragraph

রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী মুসল্লি ও রোজাদারদের জন্য ইফতারের আয়োজন ও মাসায়েল শিক্ষার আয়োজন করা হয়েছে।

প্রথম রমজান থেকে প্রত্যেকদিন প্রায় ৩শ-৪শ রোজাদার ইফতার করেন এখানে। এই আয়োজন প্রথমবার হলেও প্রত্যেক বছর মাসব্যাপী এই আয়োজন করে যাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

নগরীর মোহরায় অবস্থিত পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (১৫ রমজান) রোজাদারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ৬০০ থেকে সাড়ে ৬৫০ রোজাদার উপস্থিত ছিল।

এদিন উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সম্মিলিত ইফতারের অংশগ্রহণ করে আয়োজকদের করছেন অনুপ্রাণিত করছেন এই মহৎ কাজে।

পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান বলেন, ইফতার মাহফিলের আজ ১৫তম দিন। মাসব্যাপী এই ইফতার মাহফিলে প্রথমদিন থেকে প্রত্যেক দিন প্রায় ৩শ’ থেকে ৫শ’ রোজাদারের জমায়েত হয়ে থাকে। এখানে যদি ১ হাজার রোজাদারও আসেন আল্লাহর রহমতে তার প্রস্তুতিও নেয়া আছে আমাদের। এই ব্যবস্থাপনায় কমিটিকে এলাকা মানুষও সহযোগিতা করে যাচ্ছেন। আমরা এ বছর প্রথম উদ্যোগটি গ্রহণ করেছি, ইনশাল্লাহ প্রত্যেক বছর পুরো রমজান মাস এই ইফতার মাহফিল করে যাব। যারা এখানে সহযোগিতা করে যাচ্ছেন এবং যেসব রোজাদার এখানে ইফতার করতে আসছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...