সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাকায় আরবাজ খান

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই এবং অভিনেতা-প্রযোজক আরবাজ খান। সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করতে শুক্রবার তিনি ঢাকা আসেন। রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান ঢাকাবাসীকে। আরবাজ খান জানান, এটি তার দ্বিতীয় ঢাকা সফর। বাংলাদেশে এসে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন, এই দেশে আসার অনুভূতি অসাধারণ। আমি কয়েক বছর আগেও এসেছিলাম কাজের সূত্রে। এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি।

আশা করছি পরবর্তীতে আসলে আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে এই দেশটা ঘুরে দেখতে পারি। বাংলাদেশের ভক্তদের জন্য বলিউড ভাইজান কি কোনও বার্তা দিয়েছেন? আরবাজ বলেন, ব্যস্ততা কাটলে আশা করি সালমান একদিন এখানে আসবে। আসলে সালমান নিজেও বলেছে, তার ভালোবাসা যেন আপনাদের পৌঁছে দেই। খুব দ্রুত কোনও সময়ে সে আসবে এই দেশে।

ভিনদেশি তারকার মুখে বাংলায় কিছু শোনার বায়না থাকে সবারই। ব্যতিক্রম ঘটেনি আরবাজ খানের ক্ষেত্রেও। আবদার রেখে অভিনেতা-প্রযোজক বাংলাতে শোনালেন একটি বাক্য- আমি তোমাকে ভালোবাসি। এরপর ইংরেজিতে বললেন, আপনারা আরও শুনতে চান? কিন্তু আমি এটুকুই জানি। মনে হয় এটা যথেষ্ট। এটাই সবচেয়ে সুন্দর কথা। সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে আগুন লেগে হাজার হাজার কাপড়ের দোকান পুড়ে গেছে। বিষয়টি জেনেছেন আরবাজ খানও। যেহেতু তাদের ‘বিয়িং হিউম্যান’ একটি দাতব্য প্রতিষ্ঠান, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ পোশাক ব্যবসায়ীদের কোনও সহায়তা করবেন কিনা? এমন প্রশ্ন শুনে আরবাজ জানান, তিনি এই প্রতিষ্ঠানের কেবল প্রতিনিধি হিসেবে এসেছেন। এর মূল দায়িত্বে সালমান খান ও তার বোন অর্পিতা রয়েছেন। বঙ্গবাজারের বিষয়টি তাদের সঙ্গে আলাপ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আরবাজ। উল্লেখ্য, গেলো বছরের সেপ্টেম্বরে ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম শাখা উদ্বোধন করা হয়েছিলো। সে আয়োজনে এসেছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...