শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সোনারগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাভার্ডভ্যানসহ ফেন্সিডিল জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ থেকে  র‌্যাব-১১ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ৩৯৬ বোতল ফেন্সিডিল ভর্তি  একটি কাভার্ডভ্যান জব্দ করে।

সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৭ এপ্রিল শুক্রবার  আনুমানিক ৫:৫০ টায় নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়াস্থ ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৩৯৬ (তিন শত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল ও কাভার্ডভ্যান সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রনি (২৫) (ড্রাইভার), পিতা- মোঃ শিমল, মাতা- আলেয়া বেগম, সাং-পিয়ারাপুর, পোষ্ট- ভবানীগঞ্জ, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর। উক্ত অভিযানে গ্রেপ্তার আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১,০৪০/-টাকা, ১টি মোবাইল, ১ টি সীম ও ১ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল অভিনব পন্থায় সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...