শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে তথ্য কমপ্লেক্সের জমির দলিল সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় চট্টগ্রামে তথ্য কমপ্লেক্স নির্মাণের জমির দলিল সম্পন্ন হয়েছে।

নগরীর পাহাড়তলী সাব-রেজিস্টারের কার্যালয়ে আজ এ দলিল সম্পন্ন হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে সারাদেশে ২৬টি তথ্য কমপ্লেক্সে-এর মধ্যে চট্টগ্রামে সর্বপ্রথম দলিল সম্পন্ন হলো।

গ্রহীতা হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর এবং দাতা হিসেবে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান দলিলে স্বাক্ষর করেন।

এ সময় প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মো. আজিজুল হক নিউটন, পিআইডি চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপ-পরিচালক মো. সাঈদ হাসান উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য নগরীর বায়েজিদ লিংক রোডস্থ উত্তর পাহাড়তলী মৌজার ১ নং খাস খতিয়ানের ৫০ শতক অকৃষি খাস জমি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের অনুকূলে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এখানে সিনেপ্লেক্স ও আইসিটি বিষয়াদি যেমন ইন্টারনেট, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাব স্থাপনের সংস্থান রাখা। আইসিটি বিষয়াদিসহ ডিজিটাল ল্যাব স্থাপন করা হলে তথ্য কমপ্লেক্স একটি তথ্যভা-ার হিসেবে পরিচিতি লাভ করবে।

অন্যদিকে সিনেপ্লেক্সে প্রদর্শিত চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ ধারার চলচ্চিত্র দেখার অভ্যাস গঠন ও চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও যুব সমাজ মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, জাতির পিতার কর্ম ও জীবনভিত্তিক চলচ্চিত্র দেখে সুস্থ ও বিনোদনমূলক প্রজন্ম এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা তথ্য কমপ্লেক্স ছাত্র-ছাত্রী, যুবসমাজ গণমাধ্যম কর্মী, চলচ্চিত্র প্রেমীদের মেলবন্ধন হিসেবে কাজ করবে। তথ্য কমপ্লেক্স একটি উন্নয়ন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। দেশের সার্বিক অগ্রগতি ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগীয় শহরে ৭ তলা এবং ১৯ জেলায় ৫ তলা তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। ১ হাজার ১ শত ৩ কোটি ৬৫ লক্ষ ৮৬ হাজার টাকার এ প্রকল্পের পুরো অর্থ সরকারের নিজস্ব তহবিল হতে যোগান দেওয়া হবে। গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...