বুধবার, ৮ জুলাই ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর সাথে তাঁর গুলশানস্থ কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় মহামান্য রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেন, বাংলাদেশের সব জেলা পরিষদের চেয়ারম্যানগণ পোড় খাওয়া ,ত্যাগী ও নির্যাতিত রাজনীতিবীদ। অনেকেই বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ। প্রধানমন্ত্রীর ভিশন গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে আপনারা কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার স্বপক্ষে সকলকে নিয়ে আপনারা দেশের সার্বিক উন্নয়নে কাজ করবেন। দেশের উন্ন্য়নে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, আমরা গর্বিত এবং দেশের আপামার জনসাধারণও আনন্দিত।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনির চৌধুরী মাহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনির চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা মো: মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: সাবেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, চন্দন শীল, ডা: মুশফিক হোসেন চৌধুরী, মো: মুনির হোসেন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো: আতিয়ার রহমান, শাহিনুল হক মার্শাল, সালমা রহমান হ্যাপী, মো: আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, মো: আব্দুস সালাম, সাইফুজ্জামন পিকলু, মাহফুজুর রহমান মনজু, শাহাদাত হোসেনসহ বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...