শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সহায়তায় ফ্ল্যাট পাচ্ছেন চসিকের সেবকরা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২৩০ কোটি টাকার প্রকল্পে ফ্ল্যাট পাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮০০ সেবক পরিবার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ প্রকল্পের আওতাধীন জামালখান ঝাউতলা সেবক কলোনির প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন।

৩৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এই স্থানে ১৪ তলা বিশিষ্ট নতুন ভবনে ফ্ল্যাট পাবেন ১৫০টি সেবক পরিবার। ফ্ল্যাটগুলো কমন স্পেসসহ ৮০১ বর্গফুটের।

প্রতিটি ফ্ল্যাটে থাকছে ২টি বেডরুম, ২টি বারান্দা, ১টি করে লিভিং, ডাইনিং, টয়লেট, শাওয়ার ও কিচেন।

মেয়র প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, একসময় সেবকরা ছিলেন সমাজের উপেক্ষিত শ্রেণি। প্রধানমন্ত্রী সমাজের এই প্রান্তিক গোষ্ঠীর আবাসনের অধিকার প্রতিষ্ঠায় এমন মহতি প্রকল্প নেওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের সুফল যাতে সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীও ভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমৃত্যু কাজ করে যাব।

সেবকদের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ৫টি ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে পাথরঘাটা সেবক কলোনিতে ২টি, জামাল খান ঝাউতলা সেবক কলোনিতে ১টি, ফিরিঙ্গীবাজার সেবক কলোনিতে ১টি ও সাগরিকায় ১টি। ৫টি ভবনে ঠাঁই হবে ৮০০ সেবক পরিবারের।

ঝাউতলা সেবক কলোনির কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আনজুমান আরা, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, সহকারী প্রকৌশলী আসীর হামীম, উপ-সহকারী প্রকৌশলী নিজাম হোসেন রাসেল, ঠিকাদার মো. কাশেমসহ সেবক নেতারা।

এছাড়া এদিন মেয়র ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ ত্রিপুরা খাল, হাটহাজারী সড়ক সহ বিভিন্ন ছোট-বড় নালার বর্তমান অবস্থা পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...