মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এবার মাঠ কর্মকর্তাদের মামলার হুঁশিয়ারি দিল ইসি

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে কারো পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ অনুপ্রবেশ করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার দেওয়ার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ নিয়ে মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছিল সংস্থাটি।

এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে সব মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, প্রশিক্ষণ বা মিটিং কিংবা ছুটিতে থাকার কারণে অনেক সময় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা তার সিএমএসের (সার্ভার) ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) নিজ অফিসের অন্য কোনো কর্মকর্তা, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোটাইপিস্ট বা অফিস সহকারীদের সঙ্গে শেয়ার করে থাকেন।

অনেক ক্ষেত্রেই ওই ইউজার আইডি ব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী নিজ উদ্দেশ্য হাসিল করতে পারে বা মিসইউজ করতে পারে, যার সম্প‚র্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে। সিএমএস সফটওয়্যারে প্রত্যেকের দায়িত্ব পালনের জন্য নিজ নিজ আলাদা ইউজার দেওয়া হয়েছে। এক জনের ইউজার আরেকজন ব্যবহার করে কোনো কাজ করা আইডেন্টি থেপ্ট এবং জাতীয় তথ্য ভান্ডারে বে-আইনি প্রবেশের সামীল। যদি এমন লগইন করা হয় এবং অভিযোগ প্রমানিত হয়, তাহলে তা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ধারা ১৭, ১৮, ২২, ২৩ অনুসারে আইনত দণ্ডনীয় অপরাধের মধ্যে গণ্য হবে।

নির্দেশনায় এ সমস্যা এড়াতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের সিএমএস-এ লগ-ইন করার জন্য যে ইউজার দেওয়া হয়েছে, সেই ইউজারের পাসওয়ার্ড কমপক্ষে প্রতিমাসে একবার পরিবর্তন করার জন্য এবং নিজের একাউন্টের বিষয় সচেতন থাকার জন্যও বলা হয়েছে।

এছাড়া নিজের একাউন্ট, পাসওয়ার্ড এবং ওটিপি কোনোক্রমেই অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে শেয়ার না করার জন্য এবং লগইন করার সময় ইউজারের পাসওয়ার্ড ব্রাউজারে সেভ না করে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...