শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শাহ আমানতে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই যাত্রীর কাছ থেকে আরও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। কোমরের বেল্টের ভেতরে কৌশলে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টাকালে শারজাহ থেকে আগত যাত্রী মো. আতিক উল্লাহকে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)।

আটক আতিক উল্লাহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।

জানা গেছে, এয়ার এরাবিয়ার জি৯-৫২২ ফ্লাইটে করে শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদ থাকায় বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে ওই যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য ২ কোটি এক লাখ ৬০ হাজার টাকা ও ১শ’ গ্রাম স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা। পরে উদ্ধার করা স্বর্ণগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম।

এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ‘গোপন সংবাদ থাকায় বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার শরীর তল্লাশি করার সময় কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করা হবে।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...