শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও অধিনায়ক সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরিতে ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় লিডের পথে স্বাগতিক বাংলাদেশ।
আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৬৪ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান করেছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ১০২ রানে এগিয়ে বাংলাদেশ। সাকিব ৮৭ রানে থামলেও সেঞ্চুরি নিয়ে ১২৪ রানে অপরাজিত আছেন মুশফিক।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনই ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে দিন শেষে ২ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। বাংলাদেশের তামিম ২১ ও নাজমুল হোসেন শান্ত শূন্যতে ফিরেন। ১২ রানে অপরাজিত ছিলেন মোমিনুল হক।
দ্বিতীয় দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান মোমিনুল। কিন্তু নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। দিনের তৃতীয় ওভারেই মোমিনুলকে ১৭ রানে বোল্ড করেন পেসার মার্ক অ্যাডায়ার। ৩৪ বল খেলে ৪টি চার মারেন মোমিনুল।
৪০ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুলের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপ মুক্ত করতে আয়ারল্যান্ডের বোলারদের উপর চড়াও হন উইকেটে নতুন ব্যাটার সাকিব। মুশফিকের সাথে জুটির শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট করেন সাকিব। এতে ৫৪ বলেই জুটিতে ৫০ রান উঠে যায়। মারমুখী ব্যাটিং অব্যাহত রেখে ৪৫ বলে টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ-সেঞ্চুরির দেখা পান সাকিব।
৩১তম ওভারে ১০৯ বলে জুটিতে ১শ পূর্ণ করেন মুশফিক-সাকিব। এই নিয়ে পঞ্চমবারের মত জুটিতে ১শ করলেন মুশফিক ও সাকিব। জুটিতে সর্বোচ্চ পাঁচবার সেঞ্চুরি করেছেন হাবিবুল বাশার ও জাভেদ ওমরও। সাকিব-মুশফিক ৬৫তম ইনিংসে ও হাবিবুল-জাভেদ ৩২ ইনিংসে পাঁচবার সেঞ্চুরির জুটি গড়েন।
দ্রুত রান তুলতে না পারলেও, সাকিবকে দারুণভাবে সঙ্গ দিয়ে ৬৯ বলে টেস্ট ক্যারিয়ারে ২৬তম হাফ-সেঞ্চুরির দেখা পান মুশফিক। দারুন ব্যাটিং অপরাজিত থেকেই প্রথম সেশন শেষ করেন মুশফিক ও সাকিব।
বিরতির পর দ্বিতীয় সেশনের সপ্তম ওভারে হতাশায় পুড়তে হয় সাকিবকে। অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব। ১৪টি চারে ৯৪ বলে ৮৭ রান করেন টাইগার দলপতি। চতুর্থ উইকেটে ১৮৮ বলে ১৫৯ রান যোগ করেন সাকিব-মুশফিক।
দলীয় ১৯৯ রানে সাকিবের বিদায়ে ক্রিজে মুশফিকের সঙ্গী হন লিটন দাস। উইকেটে এসেই দ্রুত রান তুলেন লিটন। সাথে রানের গতি বাড়ান মুশফিকও। ৫৬ বলে জুটিতে অর্ধশতক পূর্ণ করেন তারা।
৫৫তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির তুলে নেন মুশফিক। এজন্য ১৩৫ বল খেলেন মুশি। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখন যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম ও মুশফিক।
হাফ-সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৪১ বলে ৮টি চারে ৪৩ রান করে আউট হন লিটন। মুশফিকের সাথে ৮৪ বলে ৮৭ রান যোগ করেন লিটন।
লিটনের বিদায়ে মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের স্কোর ৩শ পার করে দ্বিতীয় সেশন শেষ করেন মুশফিক। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৫৯ বলে ১২৪ রানে অপরাজিত মুশি। ২টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ১৮ রানে অপরাজিত আছেন মিরাজ। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও অ্যান্ডি ম্যাকব্রিন ২টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...