শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কর আদায়ে স্বচ্ছতা চান মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

বাড়তি কর নির্ধারণ করে জনভোগান্তি সৃষ্টির পরিবর্তে স্বচ্ছতার মাধ্যমে কর আদায় বৃদ্ধি করতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার এক ঝটিকা সফরে মেয়র নিউ মার্কেটস্থ রাজস্ব সার্কেল-৪ কার্যালয় পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, জনভোগান্তি হ্রাসে আমার কৌশল হলো হোল্ডিং নাম্বারের সংখ্যা বাড়াতে হবে আর কারো নামে অতিরিক্ত ট্যাক্স বসানো হলে তা আপিল বোর্ডের মাধ্যমে কমিয়ে দিতে হবে। যারা বহুতল বাড়ি করেও গৃহকর দিচ্ছেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

“তদারকির অভাবে ট্রেড লাইসেন্স ছাড়া অনেকে ব্যবসা করছে। কর আদায় কর্মকর্তাদের অবহেলাতে এই চর্চা চট্টগ্রামের অনেক এলাকায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। অনেক কর্মচারী যথাসময়ে উপস্থিত থাকেন না যা শৃঙ্খলা বিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আয় করে ব্যয় করতে হয় তাই চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে কর আদায় বাড়াতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গাজী মোঃ শফিউল আজিম, কর কর্মকর্তা নুরুল আলম, উপ-কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী, সাইফুল আলম, তুষার দাশ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...