বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেসিকে পেতে সৌদি ক্লাবের ৪০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব

- Advertisement -
Single page 1st Paragraph

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ৪০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে।

পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন তারকার নতুন করে চুক্তির সম্ভাবনা আস্তে আস্তে ফিঁকে হয়ে আসছে। সাবেক ক্লাব বার্সেলোনাও তাকে ঘরে ফেরাতে চায়। কিন্তু আর্থিক সংকট, নেগরেইরা ‘কেলেঙ্কারির’ কারণে তা সম্ভব নাও হতে পারে।

এই সুযোগে লিওকে দলে পেতে চোখ কপালে তোলার মতো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ২০০ মিলিয়ন ইউরো বেতনে দলে ভিড়িয়েছে আল নাসর।

সাবেক বার্সেলোনা তারকাকে আল হিলাল মৌসুমে ৪০০ মিলিয়ন ইউরো বা ৪ হাজার ৬১৬ কোটি টাকা বেতন দেয়ার প্রস্তাব দিয়েছে। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোলডটকম বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো মঙ্গলবার (৪ এপ্রিল) এই বিষয়ে টুইটবার্তায় জানান, লিওনেল মেসির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আল-হিলাল। পারিশ্রমিক বছরে ৪০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...