শনিবার, ২০ জুন ২০২৬

গ্রেপ্তারের পর মুক্ত ট্রাম্প

- Advertisement -
Single page 1st Paragraph

গ্রেপ্তারের পর মুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে আনীত ৩৪টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ না পাওয়ায় ট্রাম্পকে মুক্তি দেওয়া হয়। যদিও মঙ্গলবার (৪ এপ্রিল) পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায় প্রথমবার আদালতে হাজিরা দিতে গেলে সেখানেই আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়ার সময় তাকে গ্রেপ্তার দেখানো হয়। খবর সিএনএন ও রয়টার্সের।

মুক্তি পাওয়ার পর পরই আইনগত প্রক্রিয়া সেরে দ্রুত ম্যানহাটন আদালত চত্বর ছাড়েন ট্রাম্প। আদালত চত্বর ছাড়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি সাবেক প্রেসিডেন্ট। তবে ধারণা করা হচ্ছে, ফ্লোরিডায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন তিনি।

ট্রাম্প মুক্তি পাওয়ার পর পুরো বিষয় নিয়ে তার মক্কেল হতাশ ও বিচলিত জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চ বলেন, ‘এটা ভালো দিন নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে এ দেশে এমনটি ঘটবে বলে আশা করি না। কেউই আশা করেন না। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করব।’

ট্রাম্পের আদালতে হাজিরা দেওয়ার ইস্যুতে নিউইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। রিপাবলিকান নেতা ট্রাম্প গ্রেপ্তার হলে তার অনুসারীরা হিংসাত্মক প্রতিবাদের পথে হাঁটতে পারে, এমন আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। অবশ্য নিউইয়র্কের কয়েকটি রাস্তায় ট্রাম্প সমর্থকরা জমায়েতও করেন। বিপরীতে ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তার বিরোধীরাও। মোটকথা ট্রাম্পের এই বিষয়টি নিয়ে তার নিজ দল রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্রাটরা ‍মুখোমুখি অবস্থানে।

এর আগে, আদালতে আত্মসমর্পণের জন্য ফ্লোরিডা রাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নিউইয়র্ক যাচ্ছি। মেক আমেরিকা গ্রেট এগেইন।’

আড়াই ঘণ্টা পর তাকে বহন করা বিমানটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে।

২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি তার জবানবন্দি বিক্রি করতে চান। তার ভাষায় ২০০৬ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত ছিলেন। এ ঘটনাকে চাপা দিতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয় বলেও জানান স্টর্মি। পরে স্টর্মিকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন। যদিও শুরু থেকেই এ অভিযোগ নাকচ করে আসছেন ট্রাম্প।

এই ঘটনার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অধ্যায় তৈরি হলো। কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তাকে আদালতের মুখোমুখি হতে হলো।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...