শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

এসময় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে সুন্দর সমাজ বিনির্মানে ইফতার মাহফিলের রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা। সে ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রামের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ঞ পদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জামান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বকর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এনএসআই এর যু্গ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পরিচালক মো. আল আমীন ও মেহেদী হাসান হিমেল, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মনজু, ক্লিপ্টন গ্র্রুপের এমজি মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সহ সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মো. আইয়ুব আলী, মঞ্জুরুল আলম মঞ্জু এবং বিএফইউজে সদস্য আজহার মাহমুদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...