শুক্রবার, ২৬ জুন ২০২৬

জলবায়ু সম্মেলনে ৫ শীর্ষ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬-এর ফলাফল নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ প্রভাবশালী ব্যক্তির ওপর। ১৯৭টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের ডিলমেকারস বলে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
শেখ হাসিনা ছাড়া বাকি চারজন হলেন—চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সাসলি, ব্রিটিশমন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তনমন্ত্রী তেরেসা রিবেরা।

বিবিসি বলছে, জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই পাঁচ আলোচকের ওপর নির্ভর করছে। কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিপন্নদের কণ্ঠস্বর’ হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা ৪৮টি দেশের গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি।

খবরে বলা হয়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ; যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ২৬ সম্মেলনে তুলে ধরবেন। গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যায় ১০ লাখ বাড়ি-ঘর হুমকির মুখে পড়ে।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ড. জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো লোকজন জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে কী অবস্থায় চলে গেছে, তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন।
বিবিসি বলছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে থাকা সত্ত্বেও জলবায়ুর ঝুঁকি ও স্বল্পোন্নত দেশগুলোর গ্রুপের আলোচনায় তাদের শক্তিশালী অবস্থানের রেকর্ড রয়েছে।

ড. অ্যালান বলেন, কথা বলার ক্ষেত্রে এসব দেশ তাদের অর্থনৈতিক সক্ষমতার চেয়েও বেশি প্রভাব বিস্তার করেছে। কারণ তাদের শক্তিশালী এক নৈতিক কণ্ঠস্বর আছে। তাদের সিদ্ধান্তগুলোও ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হচ্ছে। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর মাধ্যমে অগ্রসর সিদ্ধান্ত নিতে ভালো সমঝোতায় পৌঁছানোরও সক্ষমতা রয়েছে তাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই বিপন্ন দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের ১০০ কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করার মাধ্যমে কোটি কোটি মানুষকে আমরা ঝুঁকিমুক্ত করতে চাই।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...