শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ক্রেতাদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেফতার ৬

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন কুলিয়ারচর পেট্রোল পাম্প এলাকা থেকে ৬ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঈদের কেনাকাটা করতে আসা লোকজনদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা। গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়াকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. বাবলু (২৮), দাউদকান্দি থানার গৌরিপুর ভুলুর বাড়ির কিরন ওরফে হিরণের ছেলে মো. আল আমিন (২২), একই থানার এলাকা স্বর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৬) চট্টগ্রামের সাতকানিয়া থানার চরতি ইউনিয়নের মধ্যম দুরদুরি গ্রামের আবদুর রহমানের ছেলে মো. আরাফাত (২৫), নগরীর বাকলিয়া থানার তুলাতলী জামাইবাজার এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. আরমান হোসেন (২০) এবং চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির আবুল কালামের ছেলে মো. সুরুজ (১৯)।

তাদের কাছ থেকে ৬টি স্টিলের টিপছোরা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর জানান, পলোগ্রাউন্ড মাঠ সংরগ্ন ফ্রান্সিস রোডের মাথায় অন্ধকার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

তারা রাতের বেলায় বিআরটিসিগামী, সিআরবিগামী পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারিদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...