বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

৫ কোটি টাকার ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম

- Advertisement -
Single page 1st Paragraph

চাউল, চিনি, ছোলা, চিড়া, সেমাই, তেল, চাপাতা ইত্যাদি মিলে জনপ্রতি ১৫ কেজি ইফতার ও সেহেরি সামগ্রী চট্টগ্রাম নগরীর ৪১নং ওয়ার্ড, মাইজভাণ্ডার দরবার শরীফ ও মোহছেন আউলিয়া দরবার শরীফ এলাকার আশেকান ভক্ত, বস্তিবাসী, ভিক্ষুক, প্রতিবন্ধী, অস্বচ্ছল আত্মীয়-স্বজন, অফিস, কলকারখানা ৪র্থ শ্রেণির কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার রোজাদার পরিবারের মাঝে প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম।

আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজানের প্রথম দিন থেকে ১০ রমজানের মধ্যে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও তাঁর সুযোগ্য পুত্র অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ মোহাম্মদ সরোয়ার আলম ও সাইফুল আলম সশরীরে উপস্থিত থেকে এসব সামগ্রী রোজাদারদের হাতে তুলে দেন।

১২ রমজান, ৪ এপ্রিল  মঙ্গলবার বস্তিবাসীদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্ত টানা হয়। সমাপ্তি দিবসে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ নিজামুল আলম, আলহাজ সরোয়ার আলম, আলহাজ ফারুক আজম, আলহাজ সাইফুল আলম, আলহাজ সাহিদুল আলম সহ বাদশা আলম, নেছার আহমদ ও অন্যরা উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণের শুরুতে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (রা.) জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা আবদুল মান্নান। রোজাদারদের মাঝে ইফতারি বিতরণের সমাপ্তি টেনে সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম কাল কেয়ামত পর্যন্ত এ কর্মসূচি জারি রাখার জন্য আল্লাহর রহমত কামনা করে বলেন, আল্লাহর সন্তুষ্টি ও গরীবের হক আদায় করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, তাদের সকল সেবা মানবতার কল্যাণে নিবেদিত। সেবাকে তিনি উত্তম কাজ কাজ বলে মনে করেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...