বুধবার, ৫ আগস্ট ২০২৬

রমজান মাসেও সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, রমজানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল।

ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যানস রাটইস (ইএসওএইচআর) নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০০৯ সালের পর ১৪ বছর পর প্রথমবারের মতো সৌদিতে পবিত্র রমজানে এমন কিছু ঘটল।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ মার্চ মদিনা শহরে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়— এদিন পবিত্র রমজান মাসের পঞ্চম দিন ছিল।

যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তিনি সৌদি আরবেরই নাগরিক। তিনি হত্যা মামলার আসামী। এই ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর গুমের উদ্দেশ্যে সেই লাশে আগুন ধরিয়ে দেন।

মানবাধিকার সংস্থা ইএসওএইচআর এক ‍বিবৃতিতে জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সৌদিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে ১৪৭ জনের দণ্ড কার্যকর করা হয়েছিল। যা ২০২১ সাল থেকে ৬৯ জন বেশি ছিল।

এছাড়া গত বছর থেকে মাদক সংক্রান্ত বিষয়ে মৃতুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের দণ্ড কার্যকর আবারও শুরু হয়। যা দীর্ঘ প্রায় ৩ বছর বন্ধ ছিল।

এদিকে বাদশাহ সালমান ২০১৫ সালে সিংহাসনে আরোহণের পর ১ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদিতে মূলত শিরচ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

২০২২ সালের মার্চ মাসে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, তারা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি থেকে সরে যাচ্ছেন। যেসব ব্যক্তি ‘একাধিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন’ শুধুমাত্র তাদেরই দণ্ড কার্যকর করা হয় বলে দাবি করেছিলেন তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...