শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাদারবাড়ীর পরিত্যক্ত সরকারি ভূমিতে শিশু কবরস্থান হবে : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর পশ্চিম মাদারবাড়িতে রাস্তার মিডিয়ানে পরিত্যক্ত সরকারি ভূমিতে শিশু কবরস্থান গড়ার পাশাপাশি সবুজায়নের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

রোববার নগরীর পাঠানটুলী, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি এবং আলকরণ ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে যান মেয়র। এসময় বিভিন্ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কাউন্সিলর এবং চসিক কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন মেয়র।

মেয়র কমার্স কলেজের পূর্বাংশে ডিটি লেন এবং আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি অত্যন্ত সংকীর্ণ বিধায় সম্প্রসারণ এবং বিদ্যমান ভূ-গর্ভস্থ নালাটি বিভিন্ন সংস্থার পাইপের কারণে ময়লা জমে নালার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তা পরিষ্কার ও পাইপ অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মেয়র বলেন, চলমান প্রকল্পগুলো মানসম্পন্ন এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে৷ নতুন সড়ক নির্মাণের পাশাপাশি যেসব সড়ক পুরাতন হয়ে যাওয়ার কারণে সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি যেসব এলাকায় পর্যাপ্ত নালা নেই সেগুলোকে জলাবদ্ধতামুক্ত করতে পানি চলাচলের জন্য পর্যাপ্ত নালা গড়তে হবে। ঠিকাদার এবং চসিক কর্মকর্তাদের সমন্বিত কাজের মাধ্যমে চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নান্দনিক চট্টগ্রাম গড়তে হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মোঃ জোবায়ের, আতাউল্লা চৌধুরী, মোঃ আবদুস সালাম মাসুম, সংরক্ষিত নারী কাউন্সিলর নীলু নাগ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...