রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশের প্রতিটি মানুষের কল্যাণে : আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনকের কন্যা বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম মহানগর এর ওয়ার্ডে ওয়ার্ডে তুলনামূলক কম স্বচ্ছল রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।
আজ রবিবার বিকালে নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরনকালে আবদুচ ছালাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না’। বঙ্গবন্ধু কন্যা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। আমার জন্যও দোয়া করবেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তাঁর নির্দেশনা দেশের প্রতিটি মানুষের কল্যােণে, তাই আমাদেরও লক্ষ্য প্রত্যেকের নিজ নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গরীব-দুঃখী অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগ-সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন।
রফিক উদ্দিন কালু’র সভাপতিত্বে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মঈন উদ্দীন মহিম, কাদের সর্দার, হাজী নাছির উদ্দীন, জি এস কফিল উদ্দীন, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা, নুরন্নবী, জি এস করিম, মোজাম্মেল, সাজ্জাদ হোসেন আসিক, নুরউদ্দিন, জুবায়ের, আরাফাত, রমজান, সুমন প্রমুখ।

এই বিভাগের সব খবর

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ)পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দিয়েছেন...

সর্বশেষ

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদ্য গ্রেপ্তার হওয়া পুলিশ...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে...

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয়...

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...