রবিবার, ১৪ জুন ২০২৬

৯ মাসে ৪১৭২ কোটি ডলারের রপ্তানি আয়

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ০৭ শতাংশ বেশি। অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যাণ থেকে এ তথ্য পাওয়া গেছে।

জুলাই-মার্চ সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের রপ্তানি আয় বেশ ইতিবাচক ধারায় রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী,আলোচ্য সময়ে পোশাক খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৫ কোটি ডলার। প্রবৃদ্ধি ১২ দশমিক ১৭ শতাংশ। গতবছরের একইসময়ে এই খাতে রপ্তানি আয় ছিল ৩ হাজার ১৪৩ কোটি ডলার।
জুলাই-মার্চ সময়ে নিট পণ্যের (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ কোটি ৭৪ লাখ ডলার, যার প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানি আয় এসেছে ১ হাজার ৬১১ কোটি ৪৯ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে, একক মাস হিসেবে গত মার্চ মাসে পোশাক থেকে রপ্তানি অর্জিত হয়েছে ৩৮৯ কোটি ডলারের।

এছাড়া জুলাই-মার্চ সময়ে অন্যান্য প্রধান রপ্তানি পণ্য কৃষিজাত পণ্য থেকে ৬৮ কোটি ডলার, প্লাস্টিক পণ্য ১৫ কোটি ৪৭ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ৯১ কোটি ৯৭ লাখ এবং পাট ও পাটজাত পণ্য থেকে ৬৯ কোটি ৯৭ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...