শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দুবাইয়ে সাহরি খেয়ে কাজে ফেরার পথে প্রাণ গেল ফটিছড়ির সোহেলের

- Advertisement -
Single page 1st Paragraph

দুবাইয়ে সাহরি খেয়ে কাজে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ সোহেল (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) ভোর ৪টার দিকে দুবাই ইন্টারন্যাশনাল সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ সোহেল চট্টগ্রামের ফটিছড়ির দক্ষিণ আব্দুল্লাহপুর ইউনিয়নের গণিপাড়া এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে।

জানা গেছে, দুবাইয়ের আবির আল আইন সবজি মার্কেটে কাজ করতেন সোহেল। প্রতিদিনের মতো শনিবার ভোর রাতে তিনি কর্মস্থল থেকে সাহরি খেতে বাড়িতে যান। সাহরি খেয়ে পুনরায় কর্মস্থলে ফেরার পথে দুবাই ইন্টারন্যাশনাল সিটির সড়কের জেব্রা ক্রসিংয়ে দ্রুতগামীর একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক গাড়ি চালককে দুবাই পুলিশ আটক করেছে।

এদিকে সোহেলের মরদেহ বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে রাখা হয়েছে। আমিরাতে তার আরও দুই ভাই রয়েছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...