মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরে ইস্ট- ইন্ডিয়া কোম্পানির টেলিস্কাপ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

রংপুরে ব্রিটিশ আমলের একটি টেলিস্কাপ উদ্ধার করা হয়েছে। ইস্টি ইন্ডিয়া কোম্পানি খোদাই করে লেখা রয়েছে টেলিস্কোপটির গায়ে। এটি ১৮১৮ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল।

এই টেলিস্কোপটি ক্রয়-বিক্রয়ের জন্য আসা ছয় জনকে নগরীর একটি হোটেল থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ হোটেল গোল্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে টেলিস্কোপটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫), ঢাকার দেওয়ান খোরশেদের ছেলে দিওয়ান রবিউল সালাম (৪৯), নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনা জেলার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯), আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫৬)।

আটক হওয়া ছয়জনের মধ্যে টেলিস্কোপ ক্রয়ের জন্য আসা চারজন ক্রেতা রয়েছেন। বাকি দুইজন বিক্রেতা। তারা ঐতিহাসিক মূল্যবান এ ধাতব যন্ত্রটি ক্রয়-বিক্রয়ের উদ্দেশে হোটেল গোল্ডেন টাওয়ারের আবাসিক কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আটকদের ভাষ্যমতে, মূল্যবান এ টেলিস্কোপটির আনুমানিক দাম ৪ কোটি টাকা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ২০০ বছরের পুরনো একটি মূল্যবান টেলিস্কোপ প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টাকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...