সোমবার, ২২ জুন ২০২৬

ব্যাটিং বিপর্যয়, চাপে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাগরিকায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। একাদশে দুইটি পরিবর্তন এনেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে অভিষেক লেগ স্পিনার রিশাদ হোসেনের। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলের একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

আইরিশদের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই চার মেরে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন লিটন দাস। কিন্তু পারলেন না সেটিকে টেনে নিতে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন এই ওপেনার। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি স্ল্যাশ করতে গিয়ে ডিপ পয়েন্টে জর্জ ডকরেলের হাতে ধরা পড়েন লিটন। ১ চারে ৪ বলে ৫ রান।

তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে তখন ১৮ রান। হ্যারি টেক্টরের ঝুলিয়ে দেওয়া বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেয়ার আগে নাজমুল হোসেন শান্ত করেছেন ৮ বলে ৪ রান।

শান্তর বিদায়ের পর আরেকটি উইকেট। এবার কার্টিস ক্যাম্ফারের শিকার রনি তালুকদার। ফুললেংথেই ছিল, রনি তুলে মেরেছিলেন। ডিপ মিডউইকেটে ভুল করেননি মার্ক এডেয়ার। রনি থামলেন ১০ বলে ১৪ রান করে। ২৪ রানের মধ্যে ৩ উইকেট নেই বাংলাদেশের।

দ্রুত টপ অর্ডারকে হারিয়ে চাপে বাংলাদেশ। টাইগার কাপ্টেন সাকিব ৫ বলে ৬ আর তৌহিদ হৃদয় ব্যাট করছেন ৭ বলে ১২ রান নিয়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দলীয় ৪১ রান সংগ্রহ করেছে।

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবারের (৩১ মার্চ) তাই আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশন। আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে টানা পাঁচ ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। ষষ্ঠ ম্যাচে এসে বাংলাদেশের পক্ষে এসেছে টস ভাগ্য।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি ট্যাক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রিজ, বেন হোয়াইট।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...