বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন গ্রীস্মে বার্সেলোনার কাছ থেকে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। সর্বশেষ আপডেট হিসেবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এডুল এই দাবী করেছেন।
এই গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে। অবশ্য মৌখিক ভাবে বিশ্বকাপের পর প্যারিস জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তবে এর পর সব কিছুর নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে।
মেজর সকার লীগ (এমএসএল), সৌদি আরব ও বার্সেলোনার সঙ্গে যোগাযোগ থাকা সত্বেও মেসির সামনে একমাত্র চুক্তিপত্র উপস্থাপন করেছে পিএসজি। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি মেসি।
এডুলের দাবী, মেসি যদি পিএসজিতে থেকে যাবার বিষয়ে শতভাগ মনস্থির করতেন, তাহলে চুক্তিতে ইতোমধ্যে সই করতেন। বরং ওই সাংবাদিক মনে করেন ৭ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাবার জন্য অপেক্ষা করছেন। অবশ্য এখনই প্যারিসের ক্লাবের প্রস্তাব সম্পুর্নভাবে প্রত্যাখ্যানও করেননি। তার আশা নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি।
তবে সব কিছু নির্ভর করছে আর্থিক সংকট কাটিয়ে মেসির জন্য পর্যাপ্ত ব্যয় করার সামর্থ্য বার্সেলোনার আছে কিনা সেটির উপর। এই গ্রীষ্মের আগেই মজুরি বাবদ খরচ ২০০ মিলিয়ন ইউরো কমাতে হবে কাতালান জায়ান্টদের। পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য অভ্যন্তরীন খাতের রাজস্ব আয়ও বাড়াতে হবে।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...