বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বেলজিয়াম রাষ্ট্রদূতের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্ল’তে মতবিনিময় করেন তারা।

সভায় বাংলাদেশের দ্রুত আর্থ-সামাজিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট বলেন, বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বর্তমানে বাণিজ্যিক সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি খুব সহজে ও দ্রুত সময়ের মধ্যে ইউরোপের ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে এবং রপ্তানি পণ্যের বৈচিত্র করণের উপর গুরুত্বারোপ করে এই বিশাল বাজারের সুযোগ গ্রহণ করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। রাষ্ট্রদূত বন্দর ব্যবস্থাপনা, বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিখাতসহ বিভিন্ন সেক্টরে তাদের অভিজ্ঞতা ও অত্যাধুনিক প্রযুক্তির বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে প্রচুর বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে কৃষি ব্যবসা, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর ও সড়ক পরিবহন অবকাঠামো, ড্রেজিং, লজিস্টিকস, পানি পরিশোধন খাতে কাজের সুযোগ রয়েছে।

এদিকে মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসার সুযোগ অন্বেষণে বাংলাদেশে একটি আঞ্চলিক বাণিজ্য মিশনে নেতৃত্ব দেয়ার জন্য বেলজিয়ামের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে উল্লেখিতখাতে বিনিয়োগে বেলজিয়ামের সহায়তা কামনা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত পরিচালক, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এণ্ড সিইও এবং স্লোগাননিউজডটকম-এর উপদেষ্টা সম্পাদক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ালোনিয়া’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার গোয়ালিয়াম ডি বাসুমপিয়েরে, ফ্ল্যান্ডার্স’র ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনার বাবেতে ডেসফজ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৗশলী এ কে এম ফজলুল্লাহ, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমন্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ্ শহীদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...