রবিবার, ২১ জুন ২০২৬

শি জিনপিংকে কিয়েভে যাওয়ার আমন্ত্রণ জেলেনস্কির

- Advertisement -
Single page 1st Paragraph

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইউক্রেনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার বার্তা সংস্থা এপির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট জেলেনস্কি বার্তা সংস্থাটিকে বলেছেন, আমরা তাকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তার সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু গত ১ বছর ধরে যোগাযোগ নেই।

এতে আরও বলা হয়, গত বছর ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত ২০ মার্চ ৩ দিনের সফরে মস্কো এসেছিলেন। সফরকালে তিনি রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন।

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের পক্ষ থেকে ১২ দফা শান্তি প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি আলোচনার ওপর গুরুত্ব দেয়া হয়। চীনা প্রস্তাবে ইউক্রেনে উত্তেজনা নিরসন এবং যুদ্ধবিরতির কথা অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেন চীনের প্রয়াসকে স্বাগত জানিয়েছে। কিন্তু জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা ইউক্রেন ছেড়ে গেলে কেবল শান্তি আলোচনার কথা বিবেচনা করবেন

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...