শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইলেকট্রনিক মোটরের নামে গুঁড়ো দুধ আমদানি, ৫৫ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে দুবাই থেকে ২০ টন ইলেকট্রনিক মোটরের ঘোষণায় ১৩ হাজার ৫৩০ কেজি গুঁড়ো দুধ আমদানি করায় একটি চালান আটক করা হয়েছে । এর ফলে ভেস্তে গেছে আমদানিকারক প্রতিষ্ঠানের ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির পরিকল্পনা।

মঙ্গলবার দুপুরে কনটেইনারটি বন্দরের এনসিটি ইয়ার্ডে ফোর্স কিপডাউন করে দেওয়া হয়। এরপর কনটেইনারটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় বিষয়টি ধরা পড়ে। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর পদ্মা সেফটি প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান ২০ টন ইলেকট্রিক মোটর আমদানির ঘোষণা দেয়। এরপর গত ১৩ মার্চ শিপিং এজেন্ট চট্টগ্রামের বিএস কার্গো এজেন্সি লিমিটেডের মাধ্যমে দুবাই থেকে কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। পনের দিন অতিবাহিত হলেও আমদানিকারক এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করেননি। মূলত কাস্টমস কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে পণ্য খালাসের অপেক্ষায় ছিল আমদানিকারক। কিন্তু পণ্য চালানের ধরনের সঙ্গে অসামঞ্জস্য হওয়ায় চালানটির বিল অব লোডিং ব্লক করে নজরদারিতে রাখে কাস্টমসের এআইআর শাখা।

উল্লেখ্য, ইলেকট্রিক মোটরের শুল্কহার মাত্র ২৬ দশমিক ২০ শতাংশ। বিপরীতে গুঁড়ো দুধের শুল্ক ৮৯ দশমিক ৩২ শতাংশ। মিথ্যা ঘোষণায় চালানটি আমদানির মাধ্যমে ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের চেষ্টায় সেটি প্রতিহত করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...