শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শিশুকন্যা অপহরণ : থানায় প্রতিকার না পেয়ে আদালতে মায়ের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ১০ বছরের এক কন্যা শিশুকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। এতে সবজি বিক্রেতা এক যুবককে আসামি করা হয়েছে। থানায় অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা মামলার আরজিতে উল্লেখ করেছেন শিশুটির মা।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন শিশুটির মা।
বাদীর আইনজীবী গোলাম মওলা মুরাদ জানিয়েছেন, মামলার আরজিতে বাদীর আনা অভিযোগ শুনানির পর আমলে নেন আদালত। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান।

আসামি মো. রুবেল (৩৫) নগরীর পাহাড়তলী থানার কাজীরদীঘি এলাকার বাসিন্দা। তিনি ভ্যানে করে সবজি বিক্রি করেন।

মামলার আরজিতে বলা হয়েছে, নগরীর পাহাড়তলী থানার কাজীরদিঘী এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর গত ২১ মার্চ বিকেল থেকে সন্ধান মিলছে না। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে তাকে ওইদিন দুপুরে স্কুলের সামনে সবজি বিক্রেতা রুবেলের সঙ্গে কথা বলতে দেখা যায়। এর আগে শিশুটি তার মায়ের কাছে বিড়ালছানা কেনার আবদার করেছিল। চাকরিজীবী মা বেতন পেলে কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শিশুটি জানিয়েছিল, সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়ালছানা এনে দেবে। তবে মা ও দাদী অপরিচিত লোকের কাছ থেকে বিড়ালছানা নিতে নিষেধ করেন।

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দু’জনের কথোপকথনের সময় রুবেলের হাতে বাজারের থলে এবং সেখানে একটি বিড়ালছানা দেখা যায়। রুবেলের কাছ থেকে শিশুটিকে সেই থলে নিতেও দেখা যায়। এরপর তাদের আর দেখা যায়নি।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...