শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভিআইপি টাওয়ারের ভ্যারাইটিজ ইউনানী থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর অভিজাত বিপণী বিতান ‘ভিআইপি টাওয়ারে’ দোকান খুলে প্রকাশ্যে চলছিল অবৈধ ওষুধের বেচাকেনা। জেলা প্রশাসনসহ তিন সংস্থার যৌথ অভিযানে সেই দোকান থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অনুমোদন ছাড়া উৎপাদিত ওষুধ। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কাজির দেউড়ির মোড়ে ভিআইপি টাওয়ারের দ্বিতীয় তলায় ‘ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা’ নামে দোকানটিতে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের সঙ্গে এ অভিযানে বিএসটিআই এবং ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারাও ছিলেন।
ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, দোকানটিতে বিপুল পরিমাণে যৌনশক্তি বর্ধক, ডায়াবেটিস, পাইলস, সিফিলিস, গনোরিয়াসহ বিভিন্ন জটিল রোগের ট্যাবলেট, মলম ও ব্যাথানাশক তেল পাওয়া যায়। এসব ওষুধের স্ট্রিপ বা প্যাকেটের গায়ে প্রতিষ্ঠানটির কোনো লেবেল ছিল না। দোকানের ব্যবস্থাপক এসব ওষুধ নিজেরাই উৎপাদনের কথা স্বীকার করেন। কিন্তু এ সংক্রান্ত কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।
এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সংস্থাটির লোগো লাগিয়ে বিক্রি করা হচ্ছিল মধু। দোকান থেকে প্রায় দুই লাখ টাকার ওষুধ ও মধু জব্দের পাশাপাশি এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নগরীর জিইসি মোড়ে কিউপিএস নামে একটি মডেল ফার্মেসিতে অভিযান চালায় জেলা প্রশাসন। ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসি পরিচালনা, শুল্ক ফাঁকি এবং নকল প্রসাধনী বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...