শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হবে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ সোমবার মেয়র নগরীর আলকরণমোড়স্থ চসিক জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ চসিকের স্বাস্থ্যকেন্দ্রসমুহের প্রধানদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় চিকিৎসকরা চসিকের স্বাস্থ্যবিভাগের বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরলে মেয়র তড়িৎ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো একসময় ভালো সেবা দিয়ে সুনাম অর্জন করলেও পরবর্তীতে অবহেলা ও অব্যবস্থাপনায় পিছিয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন সংকট ও সমস্যার কারণে চসিকের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আগের মতো রোগী আসছেনা। আমি দায়িত্ব গ্রহণের পর মেমন হাসপাতালের সংস্কার করায় সেখানে রোগীরা আস্থা ফিরে পেয়েছে।
তিনি বলেন, “নিম্ন আয়ের মানুষদের চিকিৎসার বড় আশ্রয়স্থল চসিক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো। আর্থিক সংকটে যাতে কারো স্বাস্থ্যসেবা পাবার অধিকার থেকে বঞ্চিত হতে না হয় সেজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনব এবং অস্থায়ী চিকিৎসকদের স্থায়ী করার পাশাপাশি নতুন করে চিকিৎসক ও পরামর্শক নিয়োগ দিব। চসিকের স্বাস্থ্যখাতকে আগের সুনামের পর্যায়ে নিতে সর্বোচ্চ আর্থিক বরাদ্দ দেয়া হবে”।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা তুলে ধরলে মেয়র এক সপ্তাহের মধ্যে লিখিত রিপোর্ট দাখিল করতে বলেন এবং চিকিৎসকদের সাথে বসে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে চসিকের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকরে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, বিপ্লব দাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, মেডিকেল অফিসার ইনচার্জ ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. দীপা ত্রিপুরা, ডা. রিয়াজ আহমেদ, ডা. ইফফাত জাহান সুমি, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন, মেডিকেল অফিসার ডেন্টিস্ট ডা. শাহনাজ আক্তার, ডা. পলাশ দাশ, মেডিকেল অফিসার ডা. তৃপ্তি চেীধুরী, ডা. নুসরাত জাহান, ডা. শামীম আরা বেগম, ডা. মিজানুর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...