বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মহান স্বাধীনতা দিবসে

 বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসন

- Advertisement -
Single page 1st Paragraph

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৬মার্চ) বিকালে জেলা শহরের অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর মূখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব হচ্ছে ঐতিহাসিক নেতৃত্ব। তারই নেতৃত্বে স্বাধীন হয়েছে দেশ।

স্বাধীন দেশে বঙ্গবন্ধু চেয়েছিল সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধু সেটা করে যেতে পারেনি। কিন্তু তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা করেছেন। বর্তমানে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।

তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্যও অনেক কিছু করেছেন এবং করে যাচ্ছেন। তাই সত্যিকারে সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সভায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল আলম এর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আব্দুস সালাম।

সংবর্ধিত অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে। অন্তত: মৃত্যুর আগ মূহুর্তে আমাদের জন্য কিছু করেছেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...