শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্বাধীনতা দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

২৬ মার্চ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ সভাপতি রুবেল খান, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব আসিফ সিরাজ প্রমুখ।

প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন- স্বাধীনতার মূলমন্ত্র হলো গণতন্ত্র, ভোটাধিকার ও অর্থনৈতিক মুক্তি। সে লক্ষে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
এ সময় সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটু, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সিইউজে’র অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরওয়াল কামাল, মাহবুব উর রহমান, মোহাম্মদ ফারুক, বিপুল বড়ুয়া, আলমগীর সবুজ, তুষার দেব, সুবল বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকালে প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...