বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে শনিবার (২৫ মার্চ)এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।
গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলে মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনির আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, মহিলা বীর মুক্তিযোদ্ধা প্রতিমা ঘোষ দস্তিদার , হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ খোরশেদ আলম শিমুল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই ১৯৭১ সালে সর্বস্তরের বাঙ্গালী পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সকল মুক্তিযোদ্ধা মরণপন যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। তাই এদেশে কোন স্বাধীনতা বিরোধী শক্তির স্থান হবে না।
সভাপতি বলেন, শিক্ষার্থীদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করার জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...