শনিবার, ২০ জুন ২০২৬

সন্তানেরা টিকটক ব্যবহার করতে না পারায় খুশি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

- Advertisement -
Single page 1st Paragraph

কানাডায় টিকটক নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না। এ জন্য আমি ভীষণ খুশি।’

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার কানাডার অটোয়ায় বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘টিকটককে ঘিরে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের ফোনে থাকতে পারে না। এ জন্য টিকটক নিষিদ্ধ করা হয়েছে। আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারবে না, এ জন্য আমি খুশি।’

৫১ বছর বয়সী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে দুজন কিশোর বয়সী। গত মাসে কানাডা সরকার চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করেছে। তখন কানাডা সরকার এক বিবৃতিতে বলেছিল, টিকটক প্ল্যাটফর্ম আমাদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ট্রুডো আরও বলেন, ‘আমি সত্যিই আমার সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এখন আমি আনন্দিত যে আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না।’

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউ। শুনানিতে তাকে কঠিন তোপের মুখে পড়তে হয়েছে। চিউর সন্তানেরা কেন টিকটক ব্যবহার করে না, টিকটক ব্যবহারকারীদের তথ্য চলে যাচ্ছে চীন সরকারের কাছে, বাইটড্যান্সে চিউর শেয়ার রয়েছে কি না—এ রকম নানা প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে শাও জি চিউকে।

নিরাপত্তা ইস্যুসহ নানা কারণ দেখিয়ে ইতোমধ্যে কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নরওয়ে টিকটক নিষিদ্ধ করেছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...